কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ১৯৯০ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাভার্ডভ্যানের পেছনে লিচুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সোয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, লিচুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।





















