০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ সহস্রাধিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / ১৫৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির কর্মকর্তারা এটিকে চলতি শতাব্দীতে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন।

সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী বোগোটা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হানা এই ভূমিকম্পের পর কয়েক ঘণ্টায় অন্তত ২১টি আফটারশক অনুভূত হয়েছে।

ভূমিকম্পে পশ্চিম কলম্বিয়ার কালি, পেরেইরা, কুইবদো ও মানিজালেসসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর কালিতে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে এবং প্রায় ৩৮০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

কলম্বিয়া সরকার ভূমিকম্পের পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, আটকে পড়া মানুষদের উদ্ধার ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের সব সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে রিসারালদা অঞ্চলের অন্তত ৪০ জন রয়েছেন। এ ছাড়া ভ্যালে দেল কাউকা অঞ্চলে তিন শিশুসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের নাম যুক্ত হয়েছে। তাদের বেশিরভাগই কালি ও পেরেইরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনগুলোতে জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পের কারণে পশ্চিমাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রকৌশলীরা ভবন ও স্থাপনার নিরাপত্তা পরীক্ষা করছেন।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, এই ভূমিকম্প একবিংশ শতাব্দীতে দেশটিতে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের গভীরতা বেশি হলেও এর মাত্রা ও অবস্থানের কারণে জনবহুল এলাকাগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১, নিখোঁজ সহস্রাধিক

আপডেট সময় : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬