করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে ও ঝিনাইদহে দু’জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৮৮২ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরে ও ঝিনাইদহে দু’জনের মৃত্যু হয়েছে।
করোনা উপসর্গ নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা শনাক্তে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, শরীয়তপুরের জাজিরার গোপালপুর ইউনিয়নের লাবলু শিকদারকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। তিনি দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, উপজেলার কেষ্টপুর গ্রামের মিল্টন সর্দারের স্ত্রী পারভীন আক্তার করোনা উপসর্গ নিয়ে মারা যায়। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগে তিনি ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ পাশাপাশি মৃতব্যক্তির বাড়ি লকডাউন করেছে প্রশাসন।


























