করোনা আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৮৭৫ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে মো. আলমগীর হোসেন নামে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ নিয়ে ১৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এ আই জি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কনস্টেবল আলমগীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


























