০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেশী বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার বিরুদ্ধে একাধিক ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ অভিযোগ তুলে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এস্তোনিয়ার উসকানিমূলক পদক্ষেপ দুই দেশকে প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সীমান্ত বন্ধের পরিকল্পনা ঘিরে উত্তেজনা

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে এস্তোনিয়া। পাশাপাশি বাল্টিক সাগরে রুশ জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

এ পরিস্থিতিতে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মারেক উহতেগিকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এস্তোনিয়ার কূটনীতিককে আবারও সতর্ক করা হয়েছে। তাদের ভাষ্য, এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি করছে। একই সঙ্গে এস্তোনিয়ার বিরুদ্ধে রুশবিদ্বেষী মনোভাব প্রদর্শনের অভিযোগও আনা হয়েছে।

ইউক্রেনকে ড্রোন হামলায় সহযোগিতার অভিযোগ

মস্কোর অভিযোগ, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালাতে ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের প্রচ্ছন্ন অনুমতি দিচ্ছে এস্তোনিয়া। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার।

এ ছাড়া বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন নিষিদ্ধ করার বিষয়টিও তাদের অভিযোগের তালিকায় রয়েছে।

পাশাপাশি রুশ ভাষা নিষিদ্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে মস্কোর।

রুশ জাহাজে হামলার ঘটনায় নতুন উত্তেজনা

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, লিবিয়ার বেনগাজি বন্দরে রাশিয়ার দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

এ ঘটনার পর ইউক্রেনকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দেয় মস্কো। একই সঙ্গে হামলার জবাবে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ক্রেমলিন।

ন্যাটো সদস্য এস্তোনিয়াকে ঘিরে উদ্বেগ

উল্লেখ্য, এস্তোনিয়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ফলে দেশটিকে ঘিরে রাশিয়ার সঙ্গে সামরিক উত্তেজনা বাড়লে তা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি ইউরোপের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে ন্যাটোর সদস্যদেশ হওয়ায় এস্তোনিয়ার নিরাপত্তা নিয়ে যেকোনো পরিস্থিতি জোটটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬