০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের আওতায় এনে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসডিজি ভিলেজ হিসেবে নির্বাচিত গ্রামগুলো হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি লক্ষ্যকে সামনে রেখে গ্রামগুলোতে দারিদ্র্য হ্রাস, জলাবদ্ধতা নিরসন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানো, বিশুদ্ধ পানি সরবরাহ এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের আওতায় নির্বাচিত গ্রামগুলোকে আধুনিক, টেকসই ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগে যুক্ত হতে পেরে রাঙামাটির মিতিঙ্গাছড়ির বাসিন্দারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬