০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এবার নতুন পদ্ধতিতে অনলাইনে প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি দিয়ে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।

আবেদন করতে শিক্ষার্থীদের rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে একটি মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। সেখান থেকে এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী ধাপে মোট ফি-এর পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

ফি পরিশোধের পর পুনঃনিরীক্ষণের আবেদন পোর্টারে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর অতিরিক্ত কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা পরিমার্জন করা যাবে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন করা বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না। এছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার

আপডেট সময় : ০৪:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬