০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমস থেকে ফেরার পথে বিমানবন্দরে আটকা কাবাডি-টিটি দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের ডিসিপ্লিন শেষ হওয়ার পর সাধারণত দ্রুত দেশে ফেরেন খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে নাগোয়া এশিয়ান গেমস শেষে এবার বিপাকে পড়েছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) ও কাবাডি দল। থাইল্যান্ডে আকস্মিক বন্যার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় টিটি দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তা দুই দিন এবং কাবাডি দল এক দিন ধরে বিমানবন্দরে আটকে আছেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) নাগোয়া এশিয়ান গেমসের জন্য অধিকাংশ টিকিট থাই এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের মাধ্যমে করেছিল। কিন্তু থাইল্যান্ডে আকস্মিক বন্যার প্রভাবে বিশেষ করে থাই এয়ারওয়েজের ফ্লাইট চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

দুই দিন ধরে বিমানবন্দরে টিটি দল

টিটি দলের কোচ মোহসিনুল আলম ঝিনু ব্যাংকক থেকে দলের দুর্ভোগের কথা জানিয়েছেন। তিনি বলেন, গত দুই দিন ধরে তারা বোর্ডিং গেটের সামনে অপেক্ষা করছেন। কয়েকবার থাই এয়ারওয়েজ ফ্লাইটের সময়সূচি দেওয়া হলেও সেগুলো পরিচালিত হয়নি।

মোহসিনুল আলম ঝিনু বলেন, প্রথম দিন প্রত্যেককে প্রতি বেলা ৪০০ বাথ করে দেওয়া হয়েছিল। তবে পরদিন থেকে সেই ব্যবস্থাও বন্ধ হয়ে যায়। ফলে রাতে বিমানবন্দরের চেয়ারে বসেই সময় কাটাতে হচ্ছে খেলোয়াড় ও কর্মকর্তাদের।

অন্য এয়ারলাইনস চললেও মিলছে না বিকল্প টিকিট

টিটি দলের কোচ জানান, বাংলাদেশ বিমান ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট চলাচল করছে। মূলত থাই এয়ারওয়েজের ফ্লাইট নিয়েই সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, অন্য এয়ারলাইনসে টিকিট পরিবর্তন করে দেওয়ার অনুরোধ জানানো হলেও এখনো তা করা হয়নি। এতে খেলোয়াড়দের দুর্ভোগ আরও বেড়েছে।

যোগাযোগ রাখছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, কাবাডি ও টিটি দলের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ করছেন। বিষয়টি থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসকেও জানানো হয়েছে। দলের ফ্লাইট পরিবর্তনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তবে দূতাবাসের পক্ষ থেকে এখন পর্যন্ত বাংলাদেশি দুই দলের জন্য উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়ার তথ্য জানা যায়নি।

যেসব টিটি খেলোয়াড় আটকা

আকস্মিক বন্যার কারণে দুই দিন ধরে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের টেবিল টেনিস দলের রামহিম লিয়াং বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি।

তাদের সঙ্গে দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনুও আটকা রয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয়ের টিকিট ভিন্ন ফ্লাইটে হওয়ায় তারা ইতোমধ্যে দেশে ফিরতে পেরেছেন।

এদিকে কাবাডি দলও একই ধরনের ফ্লাইট জটিলতায় পড়েছে। থাইল্যান্ডের আকস্মিক বন্যার কারণে তাদেরও দেশে ফিরতে বিলম্ব হচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এশিয়ান গেমস থেকে ফেরার পথে বিমানবন্দরে আটকা কাবাডি-টিটি দল

আপডেট সময় : ১১:৩৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬