এমসি কলেজ ধর্ষণ মামলা : ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ১৮৭১ বার পড়া হয়েছে
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ১ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আসামীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী।
রায়ে অপর ৪ জনকে মামলা থেকে খালাস দেয়া হয়। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। এর আগে, মামলার ৮ আসামীকে আদালতে হাজির করে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন।


























