০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬

এবার চোটে পড়লেন তাইজুল, বাড়ছে বাংলাদেশের দুশ্চিন্তা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়া সফরের আগে একের পর এক চোটে বিপাকে পড়ছে বাংলাদেশ দল। আগে থেকেই চোটের কারণে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। শরিফুল ইসলামও এখনো পুরোপুরি ফিট নন। এরই মধ্যে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছেন দলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম, যা প্রথম টেস্টের আগে নতুন উদ্বেগ তৈরি করেছে।

বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিং করার সময় বোলিং হাতের আঙুলে আঘাত পান তাইজুল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে এবং দ্বিতীয় দিনে তাকে বিশ্রামে রাখা হয়।

ভিডিও বার্তায় বায়েজিদ বলেন, “তাইজুল ইসলাম গতকাল ব্যাট করার সময় বোলিং ফিঙ্গারে আঘাত পেয়েছেন। ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আজ বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আবার পর্যবেক্ষণ করা হবে।”

দলের ম্যানেজার নাফীস ইকবাল জানান, আম্পায়ার ও প্রতিপক্ষ দলের অনুমতি নিয়ে তাইজুলের পরিবর্তে দ্বিতীয় দিনে পেসার মুশফিক হাসানকে বোলিং করানো হয়েছে।

প্রস্তুতি ম্যাচেও খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৬৩ রানে অলআউট হওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ টিগুয়ে (টিগ) উইলির ১৩০ রানের সেঞ্চুরিতে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয়। জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ১৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে তাইজুলের চোট কতটা গুরুতর, সেটিই এখন বাংলাদেশ দলের জন্য বড় প্রশ্ন। ফিজিওর সর্বশেষ পর্যবেক্ষণের পরই তার প্রথম টেস্টে খেলার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার চোটে পড়লেন তাইজুল, বাড়ছে বাংলাদেশের দুশ্চিন্তা

আপডেট সময় : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬