এইচ টি ইমাম-এর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৬৫২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লা পাড়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম-এর প্রথম জানাযা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে তার মরদেহ।
সকাল সাড়ে ১১টায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে দুপুর দেড়টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত রাখা হবে । পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে বরেন্য এই রাজনীতিবিদকে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত একটা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে মৃত্যু বরণ তিনি। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ফুসফুস, কিডনি, হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহ আগে কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টর দায়িত্ব পালন করেন এইচ টি ইমাম। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।


























