০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৫২৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের চাহিদা বিবেচনায় নতুন কম্পিউটার ও ল্যাপটপ দেশের বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে বাজারে আসা পণ্যগুলো হলো এআই টপ ১০০ ডব্লিউ৮৮০, এআই টপ অ্যাটম এবং ঈগল ৯এলজে ল্যাপটপ।

গিগাবাইট এআই টপ ১০০ ডব্লিউ৮৮০ কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৮৫কে প্রসেসর, ১২৮ জিবি র‍্যাম এবং এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। এর দাম প্রায় ১৪ লাখ টাকা।

অন্যদিকে, এআই টপ অ্যাটমে রয়েছে এনভিডিয়ার জিবি১০ গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, ১২৮ জিবি ইউনিফায়েড মেমোরি এবং ১ পেটাফ্লপ এফপি৪ পারফরম্যান্স। প্রস্তুতকারকের তথ্য অনুযায়ী, এটি সর্বোচ্চ ২০০ বিলিয়ন প্যারামিটারের এআই মডেল পরিচালনা করতে পারে। এর দাম প্রায় ১০ লাখ টাকা।

এ ছাড়া ঈগল ৯এলজে ল্যাপটপে রয়েছে এএমডি রাইজেন ৫ ৭৫৩৫এইচএস প্রসেসর, ৮ জিবি র‍্যাম, ৫১২ জিবি এসএসডি ও এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড। ১৬ ইঞ্চির ১৬৫ হার্টজ ডিসপ্লের এই ল্যাপটপের দাম ১ লাখ ৪৭ হাজার টাকা।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, নতুন ডিভাইসগুলোতে সরাসরি কম্পিউটারে এআইয়ের কাজ করার সুবিধা থাকায় ক্লাউডের ওপর নির্ভরতা কমবে। এতে গবেষণা ও তথ্য বিশ্লেষণ আরও সহজ হবে।

ডিভাইসগুলো দেশের বিভিন্ন আইটি শপ ও স্মার্ট টেকনোলজিসের অনুমোদিত শোরুমে পাওয়া যাচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট

আপডেট সময় : ০৪:৪২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬