ঈদে নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহরিয়ার রাফাত
- আপডেট সময় : ০২:৩৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৮৪২ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত । দীর্ঘ সময় পর আসছে তার মৌলিক গান গানটির শিরোনাম ‘সোনা বন্ধুর পিরিতে’। গানটি লিখেছেন ও সুর করেছেন মাহবুবুল হক হাসান এবং গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত সম্প্রতি গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

জানা গেছে, দেশের অন্যতম শীর্ষ অডিও – ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে শাহরিয়ার রাফাতের নতুন গানটি মুক্তি পাবে। একইসঙ্গে গানটি শুনতে পাওয়া যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে।
নতুন গান প্রসঙ্গে শাহরিয়ার রাফাত বলেন, ‘ঈদ আয়োজন ঘিরে নতুন এই গানটি করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতারা এই গানটি সানন্দে গ্রহণ করবেন, পাশাপাশি নতুন এই গানের বিরহ ও হীপহপ ধাঁচের সংগীত ভালোভাবে উপভোগ করবেন আশা রাখছি।’
এছাড়াও ৪০ টি নাটকের আবহসংগীত সহ গান গাওয়া ও পরিচালনা করছেন। এছাড়াও তার সংগীত পরিচালনায় আসছে আরমান আলিফ সায়রা রেজা একটি চলচিত্রের ২ টা গান।
















