১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ইরান যুদ্ধ বন্ধ চান ৫৫ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ১৫৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক। যুদ্ধ বন্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কম সুবিধাজনক শর্ত মেনে নিতে হলেও তারা যুদ্ধের অবসান চান। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৫ শতাংশ নাগরিক এখনই ইরান যুদ্ধ বন্ধের পক্ষে। যুদ্ধের অবসানে কী ধরনের শর্ত মেনে নিতে হবে, সেটি তাদের কাছে প্রধান বিবেচ্য নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ যুদ্ধ বন্ধের পাশাপাশি সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ বন্ধে কংগ্রেসের হস্তক্ষেপ চান। একই সঙ্গে যুদ্ধের যৌক্তিকতা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে সংশয় রয়েছে।

দলীয় পরিচয়ভেদে যুদ্ধ বন্ধের পক্ষে জনমত

জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত। দলীয় পরিচয়ের ভিত্তিতে এই সমর্থনে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে।

ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ৮০ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫৯ শতাংশ অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকান ভোটারদের মধ্যে এই হার ২৫ শতাংশ।

এদিকে ডেমোক্র্যাট সমর্থকদের একটি বড় অংশ ইরানে সামরিক অভিযান পরিচালনার জন্য অর্থ বরাদ্দ বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। দলটির ৫৩ শতাংশ সমর্থক মনে করেন, সামরিক অভিযানের অর্থায়ন আটকে দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করতে পারে কংগ্রেস।

জরিপে অংশ নেওয়া মোট উত্তরদাতাদের ৫১ শতাংশ আগামী বাজেট আলোচনায় ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের পক্ষে মত দিয়েছেন। এমনকি এর ফলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হলেও তারা এ পদক্ষেপ সমর্থন করবেন বলে জানিয়েছেন।

সামরিক অভিযান জোরদারের পক্ষে মাত্র ১৮ শতাংশ

জরিপে অংশ নেওয়া ১ হাজার ২২ জন মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিকের সামনে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে তিনটি বিকল্প তুলে ধরা হয়। এগুলো হলো—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা এবং ইরানের কাছ থেকে ছাড় আদায় করতে বর্তমান অবস্থান বজায় রাখা।

ফলাফলে দেখা যায়, ৫৫ শতাংশ উত্তরদাতা অবিলম্বে যুদ্ধ বন্ধের পক্ষে। অন্যদিকে ২১ শতাংশ বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে এবং মাত্র ১৮ শতাংশ সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দিয়েছেন।

জরিপটির প্রধান গবেষক শিবলি তালহামি বলেন, যুদ্ধের শর্ত যা-ই হোক, তা বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন।

আল জাজিরাকে তিনি বলেন, যুদ্ধের প্রতি মানুষের তীব্র বিরোধিতা এবং এর অবসানের আকাঙ্ক্ষা সম্পর্কে তারা আগে থেকেই ধারণা করেছিলেন। তবে যুদ্ধ বন্ধ করতে গিয়ে মার্কিন নাগরিকেরা কী ধরনের শর্ত মেনে নিতে প্রস্তুত, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংশয়

যুদ্ধের পক্ষে মার্কিন সরকারের দেওয়া যুক্তিগুলো নিয়েও নাগরিকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে।

জরিপে মাত্র ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান নতুন করে এ ধরনের অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ

ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ করে দেয় ইরান। এর জবাবে প্রণালিটিতে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বেড়েছে জ্বালানির দামও।

জরিপে অংশ নেওয়া প্রায় ৩৫ শতাংশ মানুষ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

ডেমোক্র্যাটদের মধ্যে নেতৃত্ব নিয়ে বিতর্ক

ইরান যুদ্ধ বন্ধের বিষয়ে ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেও মতপার্থক্য রয়েছে। দলের যুদ্ধবিরোধী ও প্রগতিশীল নেতারা সামরিক অভিযান বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে মধ্যপন্থি নেতারা এ বিষয়ে তুলনামূলক সতর্ক অবস্থান বজায় রেখেছেন।

সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের সাফল্যে ভূমিকা রেখেছে বলে দলটির নেতাদের একটি অংশ মনে করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফরিস ও সিনেটর চাক শুমার দুজনই যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেছেন। তবে যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে তারা এখনো স্পষ্ট অঙ্গীকার করেননি।

গবেষক শিবলি তালহামির মতে, ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা এই ইস্যুতে সাধারণ মানুষের মনোভাবের তীব্রতা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। জনমতের সঙ্গে নিজেদের অবস্থানের ব্যবধান কমাতে না পারলে তারা রাজনৈতিকভাবে চাপে পড়তে পারেন।

এদিকে সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা যুদ্ধের বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন।

জরিপে আরও দেখা গেছে, চাক শুমারের তুলনায় ক্রিস ভ্যান হলেনকে প্রায় তিন গুণ বেশি পছন্দ করেন ডেমোক্র্যাট ভোটাররা। ফলে ইরান যুদ্ধ বন্ধের প্রশ্নটি শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিষয় নয়, দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইরান যুদ্ধ বন্ধ চান ৫৫ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

আপডেট সময় : ১২:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬