ইরানের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর প্রস্তুতির নির্দেশ
- আপডেট সময় : ০৭:৫৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধের জন্য দেশের হোম ফ্রন্ট কমান্ডকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার সন্ধ্যায় ইসরায়েলি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। জানা যায়, নেতানিয়াহু বিভিন্ন উদ্ধার-সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। পত্রিকাটি আরও বলেছে, ইসরায়েলের বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। এদিকে, ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ইরান ইস্যু নিয়ে বৃহস্পতিবার ডাকা নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকটি হঠাৎ স্থগিত করে রোববার নেওয়া হয়েছে। তবে এর কারণ জানানো হয়নি। এদিকে ইরানে সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা রিপাবলিকান প্রেসিডেন্টকে জানিয়েছেন।


















