ইরানের একটি কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী
- আপডেট সময় : ০৪:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অতিক্রমের চেষ্টা করায় ইরানের একটি কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী। এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানের পতাকাবাহী ‘তুসকা’ নামের একটি কার্গো জাহাজ নৌ অবরোধ ভাঙার চেষ্টার করছিলো। এই অভিযোগে জাহাজটি আটক করে মার্কিন বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বিষেয়টি নিশ্চিত করেছে।
মার্কিন মেরিন সদস্যরা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয় এবং তল্লাশি শুরু করে। জাহাজটি ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল। প্রায় ছয় ঘণ্টা ধরে দেয়া মার্কিন সেনাদের দেয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল জাহাজটি।
তবে, এঘটনাকে দস্যুতার সাথে তুলনা করেছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে কঠিন জবাব দেয়ার।
ইরানের দাবি, জাহাজটি চীন থেকে ফিরছিল এবং এটি ছিল সম্পূর্ণ বাণিজ্যিক। ইরানি জাহাজ আটকের ঘটনায়, যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ভেসে যাবার উপক্রম হয়েছে।

























