০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ইমো হ্যাকারের গোয়ালঘরেও এসি, আটক ৪

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৬৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ভোর ৩টা ২৫ মিনিটে সাগর আহম্মেদের বাড়ির উত্তর পাশের একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন—মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) ও মো. মাহফুজ হোসেন (২১)। তারা সবাই লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাইরে থেকে ঘরটি সাধারণ গোয়ালঘরের মতো মনে হলেও ভেতরে ছিল আধুনিক সুযোগ-সুবিধা। এমনকি সেখানে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) লাগানো ছিল। এই ঘর থেকেই তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাক করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায়ের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

লালপুর থানা পুলিশ জানায়, থানার রেকর্ড যাচাই করে প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘবদ্ধ হ্যাকার চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণা করে আসছিল। এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইমো হ্যাকারের গোয়ালঘরেও এসি, আটক ৪

আপডেট সময় : ০৫:২২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬