০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

আবেগঘন পরিবেশে সম্পন্ন হোর্হে মেসির শেষকৃত্য

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও তার পরিবার রোববার (৮ আগস্ট) স্থানীয় সময় সকালে মেসির বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়েছেন। ৬৮ বছর বয়সে মারা যাওয়া হোর্হে মেসির শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে অবস্থিত এল প্রাদো নামের একটি বেসরকারি কবরস্থানে।

ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই শেষ বিদায় অনুষ্ঠানে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। পরিবারের ব্যক্তিগত মুহূর্ত রক্ষায় কবরস্থানটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়।

ইন্টার মায়ামির হয়ে খেলা লিওনেল মেসি শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে রোসারিও পৌঁছান। সেখানে তিনি মা সেলিয়া কুচ্চিত্তিনি, ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সলের সঙ্গে বাবার শেষকৃত্যে অংশ নেন।

মেসির বাবাকে শেষ শ্রদ্ধা জানাতে রোসারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে কিছু ভক্ত জড়ো হন। সেখানে একটি ব্যানারে লেখা ছিল, ‘শক্ত থাকো, লিও। আমরা তোমাকে ভালোবাসি।’

হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকে পুষ্পস্তবক পাঠানো হয়। পাশাপাশি এএফএর নির্দেশে আর্জেন্টিনার পেশাদার ও যুব ফুটবলের সব ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশও দেওয়া হয়।

রোসারিওর মেয়র পাবলো জাভকিন মেসি পরিবারকে সমবেদনা জানিয়ে বলেন, শেষকৃত্যের আয়োজন নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন তাদের পাশে রয়েছে।

মেসির শৈশবের ক্লাব Newell’s Old Boys-এর সঙ্গে যুক্ত আবান্দেরাদো গ্রান্দোলিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি প্রকাশ করে হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানায়। ছবিতে ছোট্ট মেসি, তার বাবা এবং দলের অন্য শিশু খেলোয়াড়দের দেখা যায়।

হোর্হে মেসি শুধু মেসির বাবা নন, তার ফুটবল ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম গুরুত্বপূর্ণ পথপ্রদর্শক হিসেবেও পরিচিত ছিলেন। ছোটবেলা থেকে ছেলের প্রতিভা বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবেগঘন পরিবেশে সম্পন্ন হোর্হে মেসির শেষকৃত্য

আপডেট সময় : ০১:০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬