আদালতে মামলা পরিচালনার সময় মৃত্যু চাঁদপুরের সাবেক বার সভাপতি রুহুল আমিনের
- আপডেট সময় : ০৪:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৭৩১ বার পড়া হয়েছে
আদালতে মামলা পরিচালনার সময় অসুস্থ হয়ে মারা গেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. রুহুল আমিন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি প্রায় ৫৪ বছর চাঁদপুর জেলা বারে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, সকালে আদালতে মামলা পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুহুল আমিন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার জানিয়েছে, তাঁর একমাত্র ছেলে দেশে ফেরার পর জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে।





















