আড়াই বছরেও চালু হয়নি ঝিনাইদহের ভৈরবা হাসপাতাল
- আপডেট সময় : ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আড়াই বছর আগে উদ্বোধন হলেও, আজও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার পাঁচ ইউনিয়নের প্রায় ৫০ গ্রামের লাখ লাখ মানুষ। দ্রুত হাসপাতালটি চালু করার দাবী স্থানীয়দের। স্বাস্থ্য বিভাগ বলছে, হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই করা হবে চালু।
ঝিনাইদহ জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দুরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকোরখাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর উদ্বোধন করা হয় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। আনুষ্ঠানিক ভাবে চালু হয়নি। তাই, নষ্ট হচ্ছে হাসপাতাল ভবন। খসে পড়ছে পলেস্তারা। চুরি হচ্ছে হাসপাতালের মালামাল।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন করতে কোন কার্যকর প্রদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় উপজেলা বা জেলা হাসপাতালে। ভোগান্তি রোধ আর স্বাস্থ্যসেবা হাতের নাগালে পেতে দ্রুত হাসপাতালটি চালুর দাবী স্থানীয়দের।
স্বাস্থ্য বিভাগ বলছে, প্রশাসনিক অনুমোদন না থাকায় হাসপাতালটি চালু করার সম্ভব হচ্ছে না। তবে চেষ্টা করছেন তারা।
সংশ্লিষ্টরা জানায়, ২০ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই হাসপাতালটি চালু হলে প্রতিমাসে ১০ থেকে ১২ হাজার রোগীকে নিয়মিত স্বাস্থ্য সেবা দেয়া সম্ভব হবে


























