আইসিটি বিভাগের যুগ্মসচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ০১:১২:০০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১৯৫২ বার পড়া হয়েছে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে স্বার্থের সংঘাত, প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে।
অভিযোগকারীদের দাবি, তিনি প্রশাসন শাখার দায়িত্বের পাশাপাশি আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং ১৪ জেলায় আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্ব একই ব্যক্তির হাতে থাকায় প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন ও সিদ্ধান্ত গ্রহণে স্বার্থের সংঘাত তৈরি হয়েছে বলে অভিযোগ।
এ ছাড়া অফিস কক্ষের সাজসজ্জায় অপ্রয়োজনীয় ব্যয়, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, ইভেন্ট আয়োজনের বিল ও ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং বদলি ও বিভিন্ন কমিটিতে প্রভাব বিস্তারের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারীরা বিষয়গুলো তদন্ত করে সরকারি অর্থের ব্যবহার ও দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।






















