০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরি, ৪ লাখ টাকা জরিমানা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহার এবং পোড়া তেলে খাদ্য উৎপাদনের দায়ে একটি বেকারির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বগুড়া বিসিক শিল্পনগরীতে অবস্থিত শিমু বেকারি অ্যান্ড কনফেকশনারিতে সামারি ট্রায়াল পরিচালনা করে এ আদেশ দেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

অভিযানে অপরিষ্কার মেঝে ও ময়লাযুক্ত টেবিলে খাবার তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও ধরা পড়ে।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য দিয়ে খাবার তৈরি, ৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬