অপহরণের ৪দিন পর জয়পুরহাটে বস্তাবন্দি এক কিশোরির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০১:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৮৫৪ বার পড়া হয়েছে
অপহরণের পর ৪দিন পর জয়পুরহাটে রেললাইনের পাশের ডোবা থেকে বস্তাবন্দি এক কিশোর ও ময়মনসিংহে এক তরণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের পর ৪দিন পর জয়পুরহাটে রেললাইনের পাশের ডোবা থেকে বস্তাবন্দি এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণের টাকা না পেয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। পুলিশ জানান, গেলো শুক্রবার বিকেলে কিশোর নাজমুলের মোবাইল ফোনে একটি কল আসলে বাড়ির বাহিরে যাওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। এরপর ৬ লাখ টাকা মুত্তিপণ দাবী করে অপহরণকারীরা।এ ঘটনায় শনিবার বদলগাছী থানায় মামলা করেন নিহতের পরিবার। ৪ দিন পর সকালে স্থানীয়রা রেললাইনের পাশের একটি ডোবাতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নাজমুলের মরদেহ উদ্ধার করে।
এদিকে, ময়মনসিংহে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দিঘারকান্দা বাইপাস এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ডোবায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।


























