অনড় অবস্থা থেকে সরে আসতে শুরু করেছেন লিওনেল মেসি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
মেসির বার্সা ছাড়া নিয়ে তৈরী হওয়া জটিলতার কোনো ভাবেই জট খুলছেনা। বার্সেলোনার সভাপতির সাথে মেসির আলোচনার প্রথম ধাপে মেলেনি কোনো সমাধান।
তবে ইউরোপিয়ান গণমাধ্যমের দাবী অনড় অবস্থা থেকে নাকি সরে আসতে শুরু করেছেন লিওনেল মেসি। তাতে আগামী মৌসুমে তার ক্যাম্প ন্যুতে থেকে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। অবশ্য পরবর্তীতে আবারও আলোচনায় বসতে পারেন দুই পক্ষ এমন ইঙ্গিতই দিয়েছে গণমাধ্যমগুলো। চুক্তির একটি ধারা কার্যকর করে ফ্রি ট্রান্সফারে বার্সা ছাড়তে চান মেসি। তবে বার্সেলোনার দাবি, ওই ধারা কার্যকর করার সময় শেষ হয়ে গেছে। ফলে চুক্তি অনুযায়ী হয় তাকে থাকতে হবে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত, নয়তো পরিশোধ করতে হবে রিলিজ ক্লজের পুরো ৭০ কোটি ইউরো।


























