১৭ বছরে শিক্ষা খাত ধ্বংসের অভিযোগ শামা ওবায়েদের
ফরিদপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) সালথা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অর্থের অভাবে কোনো শিশুর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়বে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।


























