হেক্সা মিশনের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করলো ব্রাজিল
- আপডেট সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
হেক্সা মিশনের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করলো ব্রাজিল। বিশ্বকাপ শুরুর আগে ঐতিহাসিক মারাকানায় পানামাকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে সেলেসাওরা। জিতেছে ৬-২ গোলে।
ম্যাচের শুরুতেই লিড নেয় ব্রাজিল। দ্বিতীয় মিনিটে ভিনিসিউস জুনিয়রের বুলেট গতির শটে চূর্ণ পানামার রক্ষণ। ১৪ মিনিটে দুর্ভাগ্যের ছোঁয়ায় কুইয়ার আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। প্রথমার্ধেই ফের লিড নেয় ব্রাজিল। ৩৯ মিনিটে ভিনির নিখুঁত ক্রসে কাসেমিরোর গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে গোল উৎসব করে সেলেসাওরা, দিয়েছে ৪ গোল।
৫৩ মিনিটে তরুন তুর্কী হায়ান, ৬০ মিনিটে পাকেতা আর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের স্কোরলাইন ৫-১ করেন থিয়াগো। ৮১ মিনিটে পাকেতার পাসে দানিলো সান্তোসের গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। আগামী রোববার আরেক প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের বিশ্বকাপ মিশন।




















