১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপক ভাটা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১৫৬৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপকভাবে ভাটা পড়েছে। আগে যেখানে বন্দরে প্রতিদিন একশ থেকে দেড়শ ট্রাক পণ্য আসতো, এখন তা নেমে এসেছে ২০ থেকে ২৫ ট্রাকে। এতে বন্দরের দৈনন্দিন আয় তো কমেছেই সাথে কয়েকশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ফলে সরকারের রাজস্ব আদায়েও বিরূপ প্রভাব পড়েছে। বিদায়ি অর্থবছরে হিলি বন্দরের রাজস্ব ঘটতির পরিমাণ সাড়ে ৪শ কোটি টাকা।

কয়েকমাস আগেও এই বন্দরে প্রতিদিন ১শ থেকে দেড়শ পণ্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে দেশে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫টিতে। আমদানি মন্দার প্রভাব পড়েছে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাঝেও। কর্মহীন হয়ে পড়েছেন অনেক কর্মচারী।

আমাদানিকারকরা জানান, ডলারের বিনিময় মূল্য বাড়ার পাশাপাশি ভারতে পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এখন আর কাঙ্ক্ষিত লাভ মিলছে না। ফলে লোকসান এড়াতে অনেকেই আমদানি কার্যক্রম গুটিয়ে ফেলেছেন। পণ্য খালাসে হয়রানির শিকার নিয়েও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে হিলি কাস্টম্ সের সূত্র জানিয়েছে, এলসি খোলার পরিমাণ অনেক কমেছে। অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়ায় বন্দরে মন্দাভাব দেখা দিয়েছে। কমেছে রাজস্ব আদায়ও।
উল্লেখ্য, বিদায়ি অর্থবছরে হিলি স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪৬ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে ৫৯৮ কোটি টাকা।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপক ভাটা

আপডেট সময় : ০৮:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬