০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শৃঙ্খলাভঙ্গ ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে সাময়িক এবং চারজনকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগের এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন পৃথক অফিস আদেশের মাধ্যমে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অন্যদিকে, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস—মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় মামলাগুলোর নিষ্পত্তি করা হয়। এ বিষয়ে গত ৪ আগস্ট পৃথক অফিস আদেশ জারি করা হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন স্থগিত করা হয়েছে। গত ২৬ জুলাই এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এসব পৃথক আদেশে সংশ্লিষ্ট কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

আপডেট সময় : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬