১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন ভূপাতিতের দাবি

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোনটি শনাক্ত করে। পরে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সেটি ভূপাতিত করা হয়।

ইরানের দাবি, চলমান যুদ্ধে এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিকস নির্মিত অত্যাধুনিক সামরিক ড্রোন। এটি দীর্ঘপাল্লার এবং দূরনিয়ন্ত্রিত। নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নির্ভুল হামলা চালানোর কাজে ড্রোনটি ব্যবহার করা হয়।

ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের অসন্তোষ

এদিকে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় তেহরানের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান আগ্রহী। তবে এখন পর্যন্ত এমন কোনো প্রস্তাব দেয়নি, যা ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য।

স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে চীন সফর শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা একটি সমঝোতায় পৌঁছাতে চায়। কিন্তু তারা এমন কোনো প্রস্তাব দিতে পারেনি, যা আমার কাছে গ্রহণযোগ্য। আমরা একটি প্রকৃত চুক্তি চাই, কোনো ভুয়া চুক্তি নয়।’

ইউরেনিয়াম নিয়ে ইরানের ‘রেড লাইন’

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের কিছু সুনির্দিষ্ট শর্ত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি জানান, এসব শর্তের মধ্যে অন্যতম হলো, ইরানে সমৃদ্ধ করা ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়া যাবে না। এ বিষয়ে তেহরান কোনো ছাড় দিতে চায় না।

তবে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা—দুই দিক থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আপডেট সময় : ১২:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬