১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি ‘ইরানের

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যটি ছিল রসিকতা।

শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর তিনি ‘খুব শিগগিরই’ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। এ সময় হাসতে হাসতে তিনি বলেন, ‘এটা সত্যি।’

ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি বলেন, “আমাদের অবরোধ রয়েছে। আমরা না চাইলে কোনো জাহাজ এই পথ দিয়ে চলাচল করতে পারবে না।”

ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, হরমুজ প্রণালি ‘ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে।’

তিনি বলেন, “এই প্রণালি কেবল ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ হবে।” যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে তিনি আরও বলেন, একটি পোস্ট, বিমানবাহী রণতরি বা নির্বাচনী বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র কয়েকটি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এর মধ্যে কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজ ছিল না। যুদ্ধের আগে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করত।

হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের তৎপরতাও বাড়ছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, শুক্রবার হুতিরা লোহিত সাগরের বন্দর মোখায় ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে হরমুজ সংকটের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। শুক্রবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম দাঁড়ায় প্রায় ৪ দশমিক ০৮ ডলার, যা এক বছর আগের তুলনায় ২৯ শতাংশ বেশি। ট্রাম্প অবশ্য নাগরিকদের কিছুটা বেশি দামে জ্বালানি কেনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সপ্তাহ শেষে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম যথাক্রমে প্রায় ৬ শতাংশ ও ৫ দশমিক ৪ শতাংশ বাড়ার পথে ছিল।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরুর কোনো স্পষ্ট অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হরমুজ প্রণালি ‘ইরানের

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ১১:২১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬