হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা ইরানের
- আপডেট সময় : ০৪:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ১৯৫১ বার পড়া হয়েছে
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর । হুঁশিয়ারি, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে হামলা চালাবে তেহরান।
মঙ্গলবার এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানায়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর শীর্ষ উপদেষ্টা ইব্রাহিম জাবারি জানিয়েছেন, হরমুজ প্রণালী ‘বন্ধ’। তিনি আরো জানান কোন জাহাজ যদি সেখানে দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে ইরানের নৌবাহিনী তাদের জ্বালিয়ে দেবে। এ প্রণালী দিয়ে দৈনিক বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহন করা হয়। তাই এর বন্ধ হয়ে যাওয়া বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান ও বাজারে অস্থিরতা তৈরি করছে। হরমুজ প্রণালি ব্যবহার করে সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের পণ্যও আনা-নেওয়া হয়। চলমান যুদ্ধের জেরে প্রণালির পাশের রাষ্ট্র ওমান থেকেও ওমান উপসাগরীয় পথে পরিবহন ঝুঁকি তৈরি হয়েছে।
























