হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬১ বার পড়া হয়েছে
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির ৪০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মেসবাহ আহমেদ এ আদেশ দেন। এর আগে ৫ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও এএফএম আব্দুল মবিনের আদালত তাদের ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। গত ২২ ডিসেম্বর খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। এতে ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হন। দুপুরে সমাবেশ শুরুর আগে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গাউছসহ ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।



























