০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের বগি মেরামতের কাজ চলছে এশিয়া মহাদেশের বৃহত্তম রেলওয়ে কারখানা নীলফামারীর সৈয়দপুরে। মাত্র ২৩ শতাংশ জনবল নিয়ে একশ’টি কোচ মেরামতের লক্ষমাত্রা রেলওয়ে কর্তৃপক্ষের। এরইমধ্যে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে ৬০টি কোচ। বাকী ৪০টি নির্ধারিত সময়ের মধ্যেই হস্তান্তর করা হবে। মেরামত হওয়া এসব কোচ রেলবহরে যুক্ত হলে ঈদে ঘরফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে, এমনটাই প্রত্যাশা সৈয়দপুর রেলওয়ে কারখানা কর্তৃপক্ষের।

সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি ওয়ার্কশপেই চলছে এরকম কর্মযজ্ঞ। ত্রুটিপূর্ণ ও জরাজীর্ণ কোচ যেন ফিরে পাচ্ছে নতুন জীবন। আসছে ঈদে ঘরমূখো মানুষকে নিরাপদে পৌঁছে দিতে এই প্রচেষ্টা। তবে জনবলের চরম সংকটে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের। যথাসময়ের মধ্যেই বগি হস্তান্তরের জন্য নির্ধারিত কর্মঘণ্টার পরেও অতিরিক্ত সময় কাজ করে যাচ্ছেন শ্রমিকরা।

ঈদে একশ’টি কোচ মেরামতের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কারখানা কর্তৃপক্ষ। ইতোমধ্যে ৬০টি হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকী বগিগুলো হস্তান্তর করা হবে বলে জানান কর্মকর্তারা।

মেরামত হওয়া এসব কোচ রেলবহরে যুক্ত হলে ঈদে ঘরফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক হবে, এমনটাই প্রত্যাশা সৈয়দপুর কারখানা কর্তৃপক্ষের। এমনটাই প্রত্যাশা করেন বিভাগীয় তত্বাবধায়ক।

মাত্র ২৩ শতাংশ জনবল দিয়ে চলছে দেশের সর্ববৃহৎ এই রেল কারখানাটি। মঞ্জুরী হওয়া দুই হাজার ৮৫৯ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৬৬৪ জন।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার আশ্বাস রেলওয়ে কর্তৃপক্ষের

আপডেট সময় : ০৪:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬