স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি সাংসদ হারুনুর রশীদের
- আপডেট সময় : ০৮:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৬৪২ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার নির্বাচনে অনিয়মকারীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ দাবি করেন তিনি।
ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু হয়। স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলেন। এই প্রস্তাব আনার পরই এর ওপর আলোচনা শুরু হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে। আগামী ২৩ জানুয়ারি সকাল ১১ টা পর্যন্ত অধিবেশন মুলতবি করেন স্পিকার। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, নিরপেক্ষ ইসি গঠনে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন।




















