সাড়ে আট বছর পর উন্মুক্ত হচ্ছে আরব আমিরাতের শ্রমবাজার
- আপডেট সময় : ০৩:২৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
- / ১৬৭৫ বার পড়া হয়েছে
রোববার বিকেলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আবুধাবির যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দেন।
আমাদের আমিরাত প্রতিনিধি সিরাজুল হক জানান, দুবাই ওয়ার্ল্ড সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে যুবরাজ নাহিয়ান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন, পরবর্তীতে আমিরাত সফরকালে আপনাকে জনশক্তি নিয়ে এই প্রশ্নটি আর করতে হবে না। তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেওয়ারও আশ্বাস দেন। দীর্ঘ সাড়ে আট বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। যুবরাজ নাহিয়ান বাংলাদেশ থেকে চাল আমদানির আগ্রহও প্রকাশ করেন। বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন। এর আগে, ১৬তম দুবাই এয়ার শো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















