০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

সার ডিলারে নতুন নীতিমালায় একাধিক ডিলারশিপ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৫৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষকদের কাছে সার সরবরাহে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ‘সার ডিলার নিয়োগ ও সার ডিলার সংরক্ষণ সংক্রান্ত নীতিমালা-২০২৫ (সংশোধিত)’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। নতুন নীতিমালায় একজন ব্যক্তির একাধিক সার ডিলারশিপ রাখার সুযোগ বন্ধ করা হয়েছে। এ লক্ষ্যে সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিদপ্তর থেকে রোববার (৯ আগস্ট) একটি অফিস আদেশ জারি করা হয়েছে। এতে কৃষকদের কাছে নিরবচ্ছিন্ন ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি উপজেলায় ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিতরণের জন্য ন্যূনতম ৯ জন ডিলার রাখতে হবে। তবে কোনো জেলার সার চাহিদা ও কৃষি উৎপাদনের পরিমাণ বিবেচনায় এ সংখ্যা বাড়ানো যাবে।

সার ডিলার নিয়োগের ক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা ডিলার সমবায়ের সুপারিশের ভিত্তিতে জেলা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আবেদন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষ করে সুপারিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ডিলারদের জন্য নিজস্ব গুদাম, গোডাউন এবং সার বিক্রির উপযোগী সার্ভিস সেন্টার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। বিদ্যমান ডিলারদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে এলাকার সার চাহিদা, জেলাভিত্তিক কোটা এবং নীতিমালার শর্ত পূরণের বিষয় বিবেচনা করা হবে। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়াই সংশোধিত নীতিমালার মূল লক্ষ্য।

আদেশে বলা হয়েছে, সার উৎপাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি ডিলার বা উপজেলা পর্যায়ে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষকদের স্বার্থে জেলা কমিটি ডিলারদের জন্য ন্যায্য মূল্য নির্ধারণ করবে।

নীতিমালার বাস্তবায়ন নিশ্চিত করতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ডিলার নীতিমালা লঙ্ঘন বা নির্ধারিত শর্ত ভঙ্গ করলে তার ডিলারশিপ বাতিল করা হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সার ডিলারে নতুন নীতিমালায় একাধিক ডিলারশিপ নিষিদ্ধ

আপডেট সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬