সাবেক আইজিপি বেনজীরের দেশ ছাড়ার তথ্য সরকারের কাছে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ২১৫৫ বার পড়া হয়েছে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় বেনজীর আহমেদের দেশ ছাড়ার বিষয়টি অবগত নন বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল তদন্ত ভারতে হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সমসাময়িক বিষয়ে পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মামলার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুল মামলা ভারতে হলেও তদন্তে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে এখনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি তার ব্যক্তিগত ব্যাপার।
কেউ অন্যায় করলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ীই হবে, জানান আসাদুজ্জামান খান কামাল।

























