সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপতালে পাঠায়।
মঙ্গলবার ভোর ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-তাল উপজেলার প্রসাদপুর গ্রামের মোটরসাইকেল চালক নাসিম ফকির এবং একই গ্রামের মেহেদী। স্থানীয়রা জানান, ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম ও মেহেদী। পথে মধ্যে তেতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন। আহত মেহেদীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।























