০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানো উচিত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ১৫৪৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুসংহত করার সুযোগ এখনও রয়েছে এবং প্রতিবেশী দেশটির সেই সুযোগ কাজে লাগানো উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত ও জাপান সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দেশে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ অধিবেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক কার্যক্রম চলছে। ফলে প্রধানমন্ত্রী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন।

তিনি বলেন, অভ্যন্তরীণ ব্যস্ততা ও সময়সূচির সঙ্গে সমন্বয় হলে ভারত ও জাপান সফর অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার সব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করে। সফরের বিষয়টি মূলত প্রধানমন্ত্রীর সময়সূচির ওপর নির্ভর করছে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমস্যাগুলো শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধান যখন বৈঠকে বসেন, তখন অনেক জটিল বিষয় সমাধানের সুযোগ তৈরি হয়।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা।’

এদিকে ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশের সাজাপ্রাপ্ত এক আসামির সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোনো সাজাপ্রাপ্ত আসামি ভারতের মাটিতে বসে বিভিন্ন বক্তব্য দিলে বাংলাদেশের জনগণ তা ভালোভাবে নেয় না। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করে বাংলাদেশ।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, ব্রিকস সম্মেলন এখনও অনেক দূরের বিষয়। এর মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হতে পারে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানো উচিত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:১৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬