সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি আজ। হিন্দু ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে জন্মাষ্টমী অন্যতম।
দিনটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি পালন করছে দেশের হিন্দু সম্প্রদায়। মন্দিরগুলোতে স্বাস্থ্যবিধি মেনে পূজা, সমবেত প্রার্থনা ও মাঙ্গলিক অনুষ্ঠানাদি পালিত হচ্ছে। তবে মহামারি করোনার কারণে ভিড় এড়াতে শোভাযাত্রার মতো কর্মসূচি করছে না জন্মাষ্টমী উদযাপন পরিষদ। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস, দুষ্টের দমন আর শিষ্টের লালন করতে ভগবান শ্রীকৃষ্ণ এদিন স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হন। সেই থেকে প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়। মধ্য আগষ্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশে জন্মাষ্টমীর উৎসব পালিত হয়। এ উপলক্ষে শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























