০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

সংখ্যালঘু সুরক্ষায় শিগগিরই আইন হচ্ছে : আইনমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • / ১৬৯০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংখ্যালঘু সুরক্ষা আইন তৈরির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। বিচারপতিদের ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানকালে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় আইনমন্ত্রী আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে ন্যায়বিচার প্রাপ্তির সংস্কৃতিতে ফিরেছে বাংলাদেশ।

সম্প্রতি কুমিল্লার ঘটনার পরিপ্রেক্ষিতে দেশব্যাপি সংখ্যালঘুদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তার লক্ষ্যে জাতীয় সংসদে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাসের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

এমন বাস্তবতায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী বিচারপতিদের ৪২ তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কুমিল্লা ও অন্যান্য জায়গার যে ঘটনা ঘটেছে তা দেশকে অস্থিতিশীল করতে করা হয়েছে। এর সাথে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাওয়ার কোন সংশ্লিষ্টতা নেই।

আওয়ামী লীগ অসম্প্রাদায়িক রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ব্যক্তি স্বার্থে কেউ অন্যায় করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে ।

বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে বিচার প্রাপ্তির সংস্কৃতিতে এসেছে এমন দাবি আইনমন্ত্রী আনিসুল হকের।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

গুরুত্বপূর্ণ লিংক সমুহ

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2309

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2313

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2319

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2323

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2327

Warning: Attempt to read property "post_status" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2331

Warning: Attempt to read property "ID" on null in /home/satv/public_html/wp-admin/includes/template.php on line 2345

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংখ্যালঘু সুরক্ষায় শিগগিরই আইন হচ্ছে : আইনমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১