শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালুর দাবীতে বরিশালে বাসদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালু এবং নগরীতে একটি আইসোলেশন সেন্টারের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার উদ্যোগে দুপুরে নগরীর টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ডাক্টার মনিষা চক্রবর্তী, মহানগর ছাত্রফ্রন্টের প্রচার সম্পাদক বিজন সিকদার এবং শ্রমিক ফ্রন্টের সাধারন সম্পাদক মনিক হাওলাদারসহ অন্যরা। এসময় বক্তারা বলেন, লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিং ব্যবস্থা চালুসহ নগরীতে একটি আইসোলেশন সেন্টার চালুর দাবী জানান। সমাবেশ শেষে দাবী সংবলিত স্মারকলিপি ই-মেইলের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়।



























