০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সৌদিকে যেকোনো সহযোগীতায় প্রস্তুত ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৫ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিগগিরই সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। একই সঙ্গে সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। উপযুক্ত সময়ে তিনি সৌদি আরব সফর করবেন।

তিনি আরও বলেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্সও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তাঁর সুবিধাজনক সময়ে তাঁকে বাংলাদেশে স্বাগত জানাতে সরকার প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্যে দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ইতিবাচক আলোচনা

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

তিনি বলেন, সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ সৌদি আরবের একটি শক্তিশালী অংশীদার। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়েও আলোচনা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের কোনো চুক্তি বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে হলে এবং দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলে সরকার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখবে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীদের দক্ষতা কাজে লাগানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা মুসলিম দেশগুলোর সেবায় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখতে পারবে বলে মনে হলে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক জোরদারে সেমিনার

‘কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা’ শীর্ষক সেমিনারটির যৌথ আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীসহ অন্যরা।

সেমিনারে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান সম্পর্ককে শ্রমশক্তি ও কর্মসংস্থানের গণ্ডি ছাড়িয়ে প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা এবং কৌশলগত সহযোগিতার পর্যায়ে উন্নীত করার বিষয়টি গুরুত্ব পায়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদিকে যেকোনো সহযোগীতায় প্রস্তুত ঢাকা

আপডেট সময় : ০১:২০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬