লালমনিরহাটে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় আরও দু’জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৮৪২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে মানসিক ভারসাম্যহীন শহিদুন্নবী জুয়েল পিটিয়ে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হল।
এদিকে, এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার প্রধান আসামী আবুল হোসেনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। জেলা জজ আদালতের আমলী আদালত তিন এর বিচারক বেগম ফেরদৌসী বেগম এই আদেশ দেন। উল্লেখ্য গেল ২৯ অক্টোবর বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে গুজব ছড়িয়ে নৃসংশ এ ঘটনা ঘটানো হয়।























