রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন রেন্সজে তেরিংক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৮০ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক।
রবিবার বঙ্গবভনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান তেরিংক। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ায় বিদায়ী দূতকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, যোগাযোগ, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে। রাষ্ট্রপতি আশা করেন, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশগুলো নীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নেবে। তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।



























