০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি কী কী সরকারি সুবিধা পান?

তাশরিক সঞ্চয়
  • আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৫৯৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি পদ নিয়ে দেশে আলোচনা চলার মধ্যে রাষ্ট্রপ্রধান হিসেবে একজন রাষ্ট্রপতি কী ধরনের সরকারি সুযোগ-সুবিধা পান, তা নিয়েও আগ্রহ রয়েছে। প্রচলিত আইনে রাষ্ট্রপতির বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণ করা হয়েছে।

আইন অনুযায়ী, রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা, যা আয়করমুক্ত। এর বাইরে সরকারি বাসভবন, পরিবহন, নিরাপত্তা, কর্মচারী, চিকিৎসা ও রাষ্ট্রীয় সফরের ব্যয় সরকার বহন করে।

রাষ্ট্রপতির সরকারি বাসভবন সরকারিভাবে সজ্জিত ও রক্ষণাবেক্ষণ করা হয়। বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোনসহ সংশ্লিষ্ট ব্যয়ও রাষ্ট্রীয়ভাবে বহন করা হয়। প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের বাসভবনে অবস্থান করলেও নির্ধারিত শর্তে এসব সুবিধা পাওয়ার বিধান রয়েছে।

রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের জন্য সরকারি খরচে পরিবহনের পাশাপাশি সরকারি বিমান, রেল সেলুন ও জলযান ব্যবহারের সুবিধা রয়েছে। দেশ-বিদেশে রাষ্ট্রীয় সফর ও সফরকালীন অবস্থানের ব্যয়ও সরকার বহন করে।

এ ছাড়া সরকারি আপ্যায়ন ও বিনোদন ব্যয়ের জন্য বিশেষ ভাতা এবং বছরে সর্বোচ্চ ২ কোটি টাকা স্বেচ্ছাধীন অনুদানের বিধান রয়েছে। রাষ্ট্রপতি ও পরিবারের সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ও সরকার বহন করে; চিকিৎসকের পরামর্শে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।

আইনে রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বার্ষিক সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা এবং নির্দিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক-কর অব্যাহতির বিধান রাখা হয়েছে।

রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরও নিজ বাসভবনে এক মাস রাষ্ট্রীয় সুবিধায় থাকার সুযোগ রয়েছে। আইন অনুযায়ী রাষ্ট্রপতির পরিবারের সংজ্ঞায় স্ত্রী-সন্তানের পাশাপাশি বাবা-মাসহ নির্ধারিত অন্যান্য সদস্যও অন্তর্ভুক্ত।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাষ্ট্রপতি কী কী সরকারি সুবিধা পান?

আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬