০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৬০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখলমুক্ত ঘোষণা করে সেখানে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে। হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েকদিন পর সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাইনবোর্ডটি টাঙানো হয়।

বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ক্লিনিক সংশ্লিষ্টরা সেখানে টাঙানো অন্য একটি সাইনবোর্ড সরিয়ে দেন। এরপর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়।

শুরু হয়েছে সংস্কারকাজ

হামলা ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামতের কাজ করছেন। তবে এ পরিস্থিতিতেও ক্লিনিকের চিকিৎসাসেবা বন্ধ হয়নি।

ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে।

মধ্যরাতে হামলা ও লুটপাট

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। পরে সোমবার সকালে সেটি সরিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব সাইনবোর্ড স্থাপন করা হয়।

৯ জন গ্রেপ্তার, উদ্ধার দুই ট্রাক মালামাল

ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তার প্রত্যাহারের খবর জানানো হয়।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

আপডেট সময় : ১১:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬