রাজশাহী সীমান্তে ইয়াবা ও মদ জব্দ
রাজশাহী প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
রাজশাহী সীমান্তে পৃথক দুটি অভিযানে ৩১০ পিস ভারতীয় ইয়াবা ও ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে তালাইমারী বিওপির টহল দল মতিহারের জাহাজঘাট এলাকায় অভিযান চালালে এক মাদক কারবারি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে বুধবার ভোরে প্রেমতলী বিওপির টহল দল গোদাগাড়ীর ফরাতপুরে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বস্তা থেকে ৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দ করা মাদক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।


























