০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসা সেবায় প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

এস. এ টিভি
  • আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৪ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে—এ বিষয়ে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এর অংশ হিসেবে শিগগিরই প্রায় ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব স্বাস্থ্যকর্মীর মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে চিকিৎসকদের নেতৃত্ব ও সহযোগিতা প্রয়োজন বলেও জানান প্রধানমন্ত্রী।

শনিবার জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য, শিক্ষা ও জ্বালানিসহ গুরুত্বপূর্ণ প্রতিটি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

জ্বালানি খাতের সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দিতে অতীতে অপরিকল্পিতভাবে যেসব নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত এখন দেশের সাধারণ মানুষকে দিতে হচ্ছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মান বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। দেশের প্রতিটি খাতকে কার্যকর ও টেকসই করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসা সেবায় প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬