যে কোন মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা আ’লীগের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৯৮৩ বার পড়া হয়েছে
যে কোন মূল্যে বিএনপি জামায়াতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধে ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সপ্তম দফা হরতালে প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত শান্তি সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা।
বিএনপি-জামায়াতের সপ্তম দফা অবরোধের প্রতিবাদে রাজধানীর মহাখালী কাঁচাবাজারে অবরোধ বিরোধী শান্তি সমাবেশ করে যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপির অবরোধ প্রতিহত করতে যুবলীগ অতন্ত্র প্রহরীর মতো রাজপথে আছে এবং থাকবে। সবুজবাগে থানা আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ বিরোধী শান্তি মিছিল ও সমাবেশ হয়েছে। কাউন্সিলার চিত্ত রঞ্জন ঘোষ অবরোধ নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিরোধের ঘোষণা দেন। জুরাইন-পোস্তগোলায় অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিল করে অ্যাডভোকেট সানজিদা খানম সমর্থিত স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।

























